দেশের বাজারে Oppo-র নতুন স্মার্টফোন, দাম কত?
বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অপো দেশের বাজারে নিয়ে এসেছে এসিরিজের নতুন স্মার্টফোন। প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই অ্যানিমেডেট অ্যাম্বাসেডর ‘এসএএইচ’ হবে তারুণ্যের উদ্দীপনার এক প্রাণবন্ত প্রতীক। অপো এ৬০ ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট চার্জার ও ৭.৬৮ মিলিমিটার ডিজাইনসহ দারুণ সব ফিচার।
Ads
দ্রুত চার্জিং ও ব্যাটারির স্থায়িত্বের জন্য পরিচিত অপোর সুপারভুক বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। ফোনটিতে থাকছে ৪৫ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। আর সম্পূর্ণ চার্জ হয় মাত্র ৭৫ মিনিটেই। এছাড়া ফোনটির স্মার্ট চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীর জীবনযাত্রার সাথে চার্জিংয়ের ধরন মানিয়ে নিয়ে ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করে।
২৫৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট বাজারে মিলবে যেখানে থাকছে ৮ জিবি র্যাম। তবে ফোনটিতে আরও ৮ জিবি র্যাম বাড়ানোর সুযোগ থাকছে। বাড়তি এই ৮ জিবি র্যামের সাথে পাওয়া যাবে সর্বোচ্চ ১টিবি এসডি কার্ডের সুবিধা। ফলে স্টোরেজ নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে একই সঙ্গে একাধিক অ্যাপ চালু থাকলেও সব কাজ করা যাবে সহজেই।

0 Comments